
নীলফামারীতে ১৩০ বস্তা অবৈধ সার মজুদ কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

মোঃ এহসানুল হক রনি নীলফামারী
নীলফামারীর রামনগর চাঁদেরহাটে এক কিটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। অবৈধ মজুদ করায় মজিবর রহমানের নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা করেছে ভ্রাম্যমান আদালত। নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকেলে রামনগর ইউনিয়নের চাঁদেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, মজিবর রহমান একজন কিটনাশক ব্যবসায়ী।
তিনি সার ডিলার নন। তিনি বাড়িতে অবৈধ ভাবে ডিএপি সার মজুদ করে রেখেছিলেন, যা আপরাধ। ভ্রাম্যমান আদালত বসিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃত্রিম ভাবে যাতে সার সংকট করা না হয় সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে।