Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
daily khonik bangla daily khonik bangla khonikbangla

khonik bangla

daily khonik bangla daily khonik bangla khonikbangla

khonik bangla

  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • Home
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • Home
Subscribe
Close

Search

খেলাধুলা

এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের

September 6, 2026 1 Min Read
 স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। দুবাইয়ের ধীরগতির উইকেটে ভারতের স্পিন আক্রমণের সামনে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান।টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তান নারী দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

শনিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত হানেন ভারতের স্পিনাররা।শ্রী চরণী ও প্রেমা রাওয়াত তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় আরও ত্বরান্বিত করেন। চরণী চার ওভারে মাত্র ৭ রান দেন। রাওয়াতের চার ওভারে খরচ হয় ৯ রান। দীপ্তি শর্মাও বল হাতে ভূমিকা রাখেন। মাত্র ৫ রান দিয়ে তিনি তুলে নেন দুটি উইকেট। শেফালি বর্মার শিকার একটি উইকেট। ভারতের চার স্পিনারের দাপটে পাকিস্তানের ব্যাটাররা রান করার সুযোগই পাননি। একটি উইকেট আসে রানআউট থেকে।

দুই ওপেনার ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৫৫ রানেই থামে ফাতিমা সানার দলের ইনিংস।

এর আগে টি-টোয়েন্টিতে পাকিস্তান নারী দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৫৬ রান। ২০২৪ সালে দুবাইয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওই রান করেছিল পাকিস্তান। এবার সেই রেকর্ডও পেছনে ফেলল তারা, ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে।

মাত্র ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল সহজেই জয় নিশ্চিত করে। ফলে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আরও একটি দাপুটে জয় তুলে নিল ভারত।

Author

mdbashir500@yahoo.com

Follow Me
Other Articles
Previous

ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

Next

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টেও নিষেধাজ্ঞা ইসির

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Copyright 2026 — khonikbangla. All rights reserved. Blogsy WordPress Theme