হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুনহযরত শাহজালাল
স্টাফ রিপোর্টার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এছাড়াও প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টিও নিরূপন করা যায়নি।ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুনের খবর পাওয়া যায়। পরে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একপর্যায়ে রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।