Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
daily khonik bangla daily khonik bangla khonikbangla

khonik bangla

daily khonik bangla daily khonik bangla khonikbangla

khonik bangla

  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • Home
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • Home
Subscribe
Close

Search

জাতীয়

বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

September 4, 2026 2 Min Read

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন যোগাযোগ আরও বাড়াতে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ানো এবং ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়ায় প্রি-ভেরিফিকেশন চালু, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের (এমওটিএসি) উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এসব বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

দুই দেশের পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশনের মাধ্যমে পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে যোগ্য কর্মী নেওয়ার সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।এ খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পর্যটন খাতে দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সফল উদ্যোগ বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেয় উভয় পক্ষ।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি মালয়েশিয়ার পর্যটকদের জন্য বাংলাদেশে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরির বিষয়ে আলোচনা হয়। একইভাবে বাংলাদেশি পর্যটকদের জন্য মালয়েশিয়ায় পর্যটন সুবিধা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হাওয়া, ট্যুরিজম মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাদিলাহ কু আজমি এবং এমওটিএসি ও ট্যুরিজম মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা এবং বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ।

Author

mdbashir500@yahoo.com

Follow Me
Other Articles
Previous

নীলফামারীতে ১৩০ বস্তা অবৈধ সার মজুদ কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

Next

ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Copyright 2026 — khonikbangla. All rights reserved. Blogsy WordPress Theme